ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতীয় ক্রিকেট বোর্ডই হচ্ছে আইসিসি: আবদুর রহমান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

ভারতীয় ক্রিকেট বোর্ডই হচ্ছে আইসিসি: আবদুর রহমান

 ভারতীয় ক্রিকেট বোর্ডই হচ্ছে আইসিসি: আবদুর রহমান

২০২৩ এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। পাকিস্তানকে দেওয়া দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ভারত ইতোমধ্যে জানিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা সেখানে অংশগ্রহণ করবে না।

জানা গেছে, পাকিস্তান থেকে সরতে পারে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত মাসের শুরুতে বাহরিনে একটি বৈঠক করে। তবে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সেই বৈঠকেই বিসিসিআই সচিব জয় শাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির মধ্যে বৈঠকও হয়। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এবার একটি অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুর রহমান।

গত বছরের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ জানিয়ে দেন পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করবে না ভারত। এশিয়ার অন্য কোনও জায়গায় টুর্নামেন্ট আয়োজনের উপর গুরুত্ব দেন তিনি। তার পরিবর্তে পাকিস্তান জানিয়ে দেয় তাদের দেশ থেকে এশিয়া কাপ সরে গেলে ভারতের অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ বয়কট করবে তারা। বাহরিনের অনুষ্ঠিত বৈঠকের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান। তবে সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এনবিএস/ওডে/সি