ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আর্জেন্টিনায় নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ত্রুটি, ব্ল্যাক আউটে দেড় লাখ লোক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

আর্জেন্টিনায় নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ত্রুটি, ব্ল্যাক আউটে দেড় লাখ লোক

 আর্জেন্টিনায় নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ত্রুটি, ব্ল্যাক আউটে দেড় লাখ লোক

বুধবার (১ মার্চ ) দেশটির রাজাধানী বুয়েন্স আয়ার্সের বাসিন্দারা দুই ঘন্টাব্যাপী বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকেন। এসময় রাজধানীর বাইরে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরেও ব্ল্যাক আউট দেখা দেয়।

দেশটির পূর্ব উপকূলের একটি নিউক্লিয়ার পাওয়ার ষ্টেশনে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে। এর আগে স্থানীয় সময় বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত সরবরাহ বন্ধ ছিল। এসময় রাজধানীর ট্রাফিক লাইট ও মেট্রো ষ্টেশনগুলো অন্ধকারের কবলে পড়ে।

দেশটির আন্ডার সেক্রেটারি ইয়ানত্তি জানান, তীব্র তাপদাহের ফলে এমনটি হয়েছে। বর্তমানে দেশটির তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস পৌঁছেছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকায় গ্রীষ্মকালীন এসময় প্রায় প্রত্যেক দেশেই ৩৫ ডিগ্রীর উপর তাপমাত্রা বিরাজ করছে।

ক্রমবর্ধমান তাপমাত্রার ফলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারেও বাধাগ্রস্ত হচ্ছে দেশটির জনগণ। ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোও বিদ্যুৎ না থাকায় এসময় বন্ধ থাকে।

আর্জেন্টিনায়  এমন চিত্র নতুন নয়।  এর আগে ২০১৯ সালে ১০ মিলিয়ন লোকের এ দেশটি অন্ধকারের কবলে পড়ে।  এসময় প্রতিবেশী দেশ উরুগুয়েতেও একই চিত্র দেখা যায়। ২০২০ সালেও কয়েক লাখ বাসিন্দা ব্ল্যাক আউটের শিকার হন।

এনবিএস/ওডে/সি