ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিয়ের পিঁড়িতে বসছেন অলরাউন্ডার সাইফউদ্দিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন অলরাউন্ডার সাইফউদ্দিন

 বিয়ের পিঁড়িতে বসছেন অলরাউন্ডার সাইফউদ্দিন

জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ের পিঁড়িতে বসছেন। বুধবার (১ মার্চ) সাইফের নিজ শহর ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের জমকালো হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২ মার্চ) একই হলে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সাইফুদ্দিন বিয়ে করছেন তাঁর পরিবারের সদস্যদের পছন্দের পাত্রি কাজী ফাতেমা তুজ জারা‘র সঙ্গে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুদ্দিন নিজেই। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছে।

যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২৫ বছর বয়সী অলরাউন্ডার। সাইফ নতুন জীবনের শুরু করতে যাওয়ায় তার মা জহুরা বেগম এবং বড় ভাই কফিল উদ্দিন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ছুটি থাকায় তাই বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।

এনবিএস/ওডে/সি