ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়েস্ট হ্যামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

ওয়েস্ট হ্যামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

 ওয়েস্ট হ্যামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

ফুটবল মাঠে সময়টা দারুণ কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। মাত্র কয়েকদিন আগে কারাবাও কাপ জিতে ছয় বছরের কাপ জিতে ছয় বছরের শিরোপা খরা কাটিয়েছে রেড ডেভিলসরা।

বুধবার রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওয়েস্ট হ্যামকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানইউ। কারাবাও কাপের ফাইনালের দখল কাটিয়ে উঠতে এদিন ইউনাইটেড কোচ এরিক টেন হেগ দলের গুরুত্বপূর্ণ তারকাদের মূল একাদশে রাখেননি।

ওয়েস্টহ্যামের এর বিপক্ষে গতকাল ইউনাইটেড খেলতে নেমেছে র‌্যাশফোর্ড,ক্যাসমিরো ও ভারানেকে ছাড়াই। এরপরও দলটির জয় পেতে খুব একটা কষ্ট হয়নি। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় অবশ্যই প্রথমে লিড নেয় ওয়েস্টহ্যাম।

৭৭ তম মিনিটে আত্মঘাতী গোল পেয়ে সমতা ফেরায় ইউনাইটেড। নির্ধারিত সময়ের একেবারে শেষে রেড ডেভিলসদের দারুণ এক গোলে লিড এনে দেন গারানচো। অতিরিক্ত সময়ে ফ্রেডের করা গোলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।

এনবিএস/ওডে/সি