ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের বিরুদ্ধে ইন্দোর টেস্ট জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম

ভারতের বিরুদ্ধে ইন্দোর টেস্ট জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে ইন্দোর টেস্ট জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

বোর্ডার-সুনীল গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ইন্দোরে দ্বিতীয় ইনিংসে ভারতকে অলআউট করে জয়ে দ্বারপ্রন্তে আস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৭৬ রানের টার্গেটে জয়ের লক্ষ্যে ব্যাটে নামবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার ইন্দোর টেস্টে আগের দিনে চার উইকেট হারিয়ে ১৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে অজি ব্যাটার পিটার হ্যান্ডসকম ও গ্রিন। দিনের শুরুটা ভালো করলেও ১৯ রান করে হ্যান্ডসকম আউট হলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পরের ১০ রানের ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানে অলআউট হয় অজিরা। ক্যামরন গ্রিনের ২১ রানে ভর করে ৮৮ রানের লিড পাই অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে সবোর্চ্চ ৪ উইকেট শিকার করেন জাদেজা। অশ্বীন ও উমেশ যাদব তিনটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটে নেমে ৫ রানে সুবমান গিলকে হারায় ভারত। এদিন ভারতীয় ব্যাটারদের কাছে অতঙ্কের নাম লায়ন। ১২ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। ১৩ রানে ব্যর্থ হয়ে ফেরেন কোহলি। পূজারাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে শ্রিয়েস আইয়ার। ২৬ রানে স্টার্কে শিকার আইয়ার। ক্রিজের অপর প্রান্তে থিতু হয় পুজারা। নিজের অর্ধশত পুরণ করে ভারতকে  এগিয়ে নেওয়ার চেষ্ট করে পুজারা। ৫৯ রানে লায়নের বলে স্লিপে স্মিথের এক হাতে তালুবদ্ধ হয় পুজার। এরপরে ৮ রানে ৩ উইকেট তুলে ভারতকে ১৬৩ রানে আউট করে অস্ট্রেলিয়া। অক্ষর প্যাটেলে অপরাজিত ১৬ রানে ৭৫ রানের লিড পায় ভারত।

ভারতের মাটিতে স্পিন ঘূণি দেখিয়ে একাই ৮ উইকেট শিকার করে ভারতীয় শিবিরকে বিধ্বস্ত করে লায়ন। স্টার্ক ও মুর্ফি মিলে শিকার করে বাকি দুই উইকেট। 

এনবিএস/ওডে/সি