ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হুন্দাই ৩৯তম কোরিয়ান কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

হুন্দাই ৩৯তম কোরিয়ান কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

 হুন্দাই ৩৯তম কোরিয়ান কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন উপস্থিত ছিলেন।

গত ১ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশি ও বিদেশি মিলিয়ে ৭৬৯ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ইউং ওহ্ ইউ চ্যাম্পিয়ন, মেজর মোহাম্মদ গোলাম মওদুদ (অব.) রানার-আপ এবং সারমিন জাহাঙ্গীর লেডি উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।  

সমাপনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও  বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল-মাহবুব, কোরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট ইউং ওহ্ ইউ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গ, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ; কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, গলফ্ ক্লাবের সদস্য, কোরিয়ান কমিউনিটির ঊর্ধŸতন কর্মকর্তা, খেলোয়াড় এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ উদ্যোগের জন্য কোরিয়ান কমিটির প্রেসিডেন্ট ও টুর্নামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ জানান।

এনবিএস/ওডে/সি