ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন

 শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ১৬ বছর হলেও ভেন্যু হিসেবে এটি সেভাবে মর্যাদা দেওয়া হয়নি। ২০০৬ সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি এই ভেন্যুতে।

এবার সেই স্টেডিয়ামকে ভেন্যুর তালিকা থেকেই বাদ দিয়েছে বিসিবি। এরপর একে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে হস্তান্তর করা হয়। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বগুড়ার ক্রিকেটভক্তরা।

শুক্রবার বিকেলে স্টেডিয়াম ফটকের সামনে এআরসি স্পোর্টিং ক্লাব এবং সচেতন বগুড়াবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বিসিবির এমন আচরণে আমরা খুবই কষ্ট পেয়েছি। কেবল জাতীয় দলের মুশফিকুর রহিম, শরিফুল ইসলামই নয়, এখান থেকে উঠে এসেছে অনুর্ধ্ব-১৯ দলের তামিম ও তৌহিদ হৃদয়।

এছাড়া খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরও অনেক নারী ক্রিকেটারের উত্থানের পেছনে ভূমিকা রয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামের। বিসিবির স্টাফ ও কোচরাই তাদের হাতেখড়ি দিয়েছিলেন। কিন্তু এখান থেকে বিসিবি চলে গেলে বগুড়া তথা উত্তরাঞ্চলের নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরিতে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। খেলাধুলা না থাকলে উঠতি বয়সী ছেলেমেয়েরা বিপথে চলে যাওয়ার শঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে অনতিবিলম্বে বিসিবির এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

এনবিএস/ওডে/সি