এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
নিউক্যাসলের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির দারুণ জয়
নিউক্যাসলের বিরুদ্ধে দারুণ একটি ম্যাচ খেললো ম্যানচেস্টার সিটি। তাদের সাড়াশী আক্রমণের সামনে প্রতিপক্ষ খুব একটা সবিধা করতে পারেনি। ফলে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। এদিন একক নৈপুণ্যে চমৎকার এক গোলে দলকে পথ দেখালেন ফিল ফোডেন।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে দলের দ্বিতীয় গোলটি করেছেন বের্নার্দো সিলভা।
আসরে প্রথম দেখায় নিউক্যাসলের মাঠে রোমাঞ্চে ঠাসা ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর ৩-৩ ড্র করেছিল সিটি। এবার তেমন কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি নতুন মালিকানায় মৌসুমের শুরু থেকে বেশ ভালো ফুটবল খেলা নিউক্যাসল। দারুণ এই জয়ে লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমল সিটির। আপাতত ২ পয়েন্টে এগিয়ে আছে লন্ডনের ক্লাবটি।
এনবিএস/ওডে/সি