ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রমজানের আগেই চাকুরি ছাড়ছেন গৃহপরিচারিকারা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

রমজানের আগেই চাকুরি ছাড়ছেন গৃহপরিচারিকারা

 রমজানের আগেই চাকুরি ছাড়ছেন গৃহপরিচারিকারা

দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, রমজান উপলক্ষ্যে গৃহস্থালী কাজের জন্য লোকের চাহিদা বেড়ে যায়। আর তাই এ মাসটিকে সামনে রেখেই অনেকেই বাড়তি সুযোগ সুবিধাসহ গৃহপরিচারিকদেরকে লোভনীয় প্রস্তাব দিয়ে থাকেন। ফলশ্রুতিতে বেশী লাভের আশায় তারা  তাদের আইনী মালিকদেরকেও পরিত্যাগ করছেন।
আল-হার্তির মানব সম্পদ বিভাগের প্রধান সৌদি টেলিভিশন আল এখবারিয়াকে জানিয়েছেন, বেশী চাকুরির সুবিধা থাকলে সবাই আরেকটু ভালর আশায় সেদিকেই ছটছেন। বিশেষকরে নারী কর্মীরা রমজানেএসুযোগটি বেশী পেয়ে থাকেন।

আরও বলেন, অনেক পরিবারেই স্বামী স্ত্রী দুজনেই কাজের জন্য বাইরে থাকায় তারা পরিচারিকার উপরেই নির্ভরশীল। রমজানকে সামনে রেখে ইফতারে পরিবারের সবাই মিলনমেলায় অংশ নিয়ে থাকেন। তাই এসময় গৃহপরিচারকদের বেশী প্রয়োজন হয়ে দাঁড়ায়।

দেশটিতে ড্রাইভার, গৃহপরিচারিকা, পরিচ্ছনতা কর্মী, বাবুর্চি, কৃষক, নার্স ও শিক্ষকদের প্রচুর চাহিদা রয়েছে। মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষকেই এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানিয়েছে। ভিসা প্রদান, নবায়ন ও কাজের চুক্তির মেয়াদসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক থাকার পরামর্শের পাশাপাশি মুসানেদ গৃহ শ্রম আইনটি সহায়ক হবে বলেও মন্তব্য করেছে মন্ত্রণালয়।

সৌদিতে কাজ করছেন এমন সংখ্যা  চলতি বছরের শেষ তিনমাসে ৩৫ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদ মাধ্যম। যা কিনা এ বছরের দ্বিতীয় কোয়ার্টারের সংখ্যার তুলনায় ১ লাখ ৯৩ হাজার বেশী।

এর আগে ২০১৯ সালের দ্বিতীয় কোয়ার্টারে এই বৃদ্ধির হার ছিল ৪ লাখ ৬৮ হাজার যা কিনা এখন পর্যন্ত রেকর্ড হিসেবেই রয়েছে দেশটিতে।

এনবিএস/ওডে/সি