ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছেন জাহানারা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

পাকিস্তানে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছেন জাহানারা

 পাকিস্তানে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছেন জাহানারা

ভারতের মাটিতে শুরু হয়েছে মেয়েদের আইপিএল। পিছিয়ে থাকতে চায় না পাকিস্তানও। এই বছরের সেপ্টেম্বরে নারী টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তাই চলমান পিএসএলের মধ্যেই নারী ক্রিকেটারদের তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা। ম্যাচগুলো খেলতে আমন্ত্রণ পেয়েছেন জাহানারা আলমও। বাংলাদেশের পেসারের আমন্ত্রণ পাওয়ার খবর জানা গেছে পিসিবির এক বিজ্ঞপ্তিতে।

সেখানে জাহানারা সুপার উইমেন দলে খেলবেন। দলের নেতৃত্ব দেবেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার।

প্রদর্শনী ম্যাচের জন্য এই দুটি দল গঠন করা হয়েছে। দলগুলোর নাম অ্যামাজন ও সুপার উইমেন। দুই দলে সাতটি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশিকে খেলাতে পারবে দলগুলো।

এনবিএস/ওডে/সি