ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টেলিভিশনে ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, চ্যানেলের লাইসেন্স স্থগিত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

টেলিভিশনে ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, চ্যানেলের লাইসেন্স স্থগিত

 টেলিভিশনে ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, চ্যানেলের লাইসেন্স স্থগিত  

পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটোরি অথোরিটি (পিইএমআরএ/ পেমরা) রোববার এক নিষেধাজ্ঞায় জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, এখন হতে পিটিআই চেয়ারম্যান কর্তৃক দেওয়া সরকার ও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সকল রকমের উষ্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করা যাবেনা।

২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারে এমন এক নিষেধাজ্ঞার মুখোমুখি হলেন ইমরান খান। রোববার তার জামান পার্কের বাসায় তোষাখানা মামলার ইস্যুতে পুলিশ অভিযান চালায় তাকে গ্রেপ্তারের জন্য। এদিকে দেশটির অন্যতম প্রধান চ্যানেল এআরওয়াই নিউজের লাইসেন্স স্থগিত করেছে সরকার।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য সম্প্রচারের অভিযোগে চ্যানেলটির লাইসেন্স স্থগিত করা হয়। রোববার রাতে নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট তারকার বক্তৃতার একটি ক্লিপ সম্প্রচারের জন্য এটি করা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরাসরি সম্প্রচারিত ও রেকর্ডকৃত বক্তব্যসহ সব রকমের সাক্ষাতকার এখন হতে টেলিভিশন চ্যানেলে প্রচার সম্পূর্ণরূপে প্রচার  নিষিদ্ধ। এরইমধ্যে ইমরানের নানা বিতর্কিত বক্তব্যে সরকার বিব্রত। এমনকি তার কান্ডজ্ঞানহীন কথা বার্তা দেশটির আইন শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে সরকার।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এফ-৯ পার্ক ধর্ষণ ও ২১ ফেব্রুয়ারিতে  সংগঠিত সন্ত্রাসী হামলার খবর প্রচারেও নিষধাজ্ঞা জারি করেছিল শেহবাজ সরকার।

এনবিএস/ওডে/সি