এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শূন্য রানে আউট লিটন দাস
ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে ফের প্রথম ওভারেই আউট লিটন দাস। টানা দুই ম্যাচে ফিরলেন শূন্য রানে। স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।
সোমবার (৬ মার্চ) দুপুর ১২ টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে টাইগাররা। শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পেসার তাসকিন আহমেদের বদলে ইবাদত হোসেনকে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। উইল জ্যাকসের জায়গায় লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ। মার্ক উডের জায়গায় জোফরা আর্চার এবং সাকিব মাহমুদের জায়গায় ক্রিস ওকসকে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।
এনবিএস/ওডে/সি