ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মুশফিক-শান্ত জুটিতে বাংলাদেশের শতক পূরণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

মুশফিক-শান্ত জুটিতে বাংলাদেশের শতক পূরণ

 মুশফিক-শান্ত জুটিতে বাংলাদেশের শতক পূরণ

তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান লিটন দাস। তার পথ ধরে অধিনায়ক তামিমও ফিরলেন সাজঘরে। ফলে জোড়া উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।

ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। কারনের পরের ওভারের শেষ বলে তামিম ইকবাল আউট হন। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে। শুরুতেই আরেকবার এলোমেলো বাংলাদেশের ব্যাটিং, তিন ওভারের মধ্যেই নেই দুই ওপেনার।

এরপর দলের চাপ সামাল দেওয়া চেষ্টা মুশফিক-শান্তর। গত ম্যাচে দুই ব্যাটার ব্যর্থ হলেও এদিন দলকে চাপ মুক্ত করে। শান্তর ৬৫ বলে ৪৬ রান ও মুশফিকের ৫৮ বলে ৪১ রানে ইনিংসে অপরাজিত থেকে বাংলাদেশের শত রান পূরণ করে। ৭০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূরণ করেন শান্ত।

এনবিএস/ওডে/সি