ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

 

 হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

তিন ব্যাটারের সামনেই সুযোগ ছিলো সেঞ্চুরী করার। কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ২৪৬ রানে অলআউট হতে হয়েছে। এ রানে কতক্ষণ ইংলিশদের বেধে রাখতে পারবে টাইগাররা, সময় বলবে সে কথা।

তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান লিটন দাস। তার পথ ধরে অধিনায়ক তামিমও ফিরলেন সাজঘরে। ফলে জোড়া উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।

এরপর দলের চাপ সামাল দেওয়া চেষ্টা মুশফিক-শান্তর। গত ম্যাচে দুই ব্যাটার ব্যর্থ হলেও এদিন দলকে প্রাথমিক চাপ মুক্ত করেন তারা। শান্তর ৭১ বলে ৫৩ রান ও মুশফিকের ৯৩ বলে ৭০ রানের ইনিংসে অপরাজিত থেকে বাংলাদেশের শত রান পূরণ করে।

এরপর ব্যাটিংয়ে আসেন সাকিব ও মাহমুদুল্লাহ। মাত্র ৮ রান করে আদিল রশিদের বলে বোল্ট আউট হন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত ৭১ বলে ৭৫ রান করেন সাকিব আল হাসান। শেষদিকের ব্যাটাররা ভালো করতে না পারায় আড়াইশ এর আগেই অলআউট হয় বাংলাদেশ।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জোফরা আর্চার। স্যাম কারান ও আদিল রশিদ দুটি করে উইকেট শিকার করেন। রেহান খান ও ক্রিস ওকস নেন একটি করে উইকেট।

এনবিএস/ওডে/সি