এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
আফিফ-মিরাজের আউটে চাপে বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান লিটন দাস। তার পথ ধরে অধিনায়ক তামিমও ফিরলেন সাজঘরে। ফলে জোড়া উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। কারানের পরের ওভারের শেষ বলে তামিম ইকবাল আউট হন। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে। শুরুতেই আরেকবার এলোমেলো বাংলাদেশের ব্যাটিং, তিন ওভারের মধ্যেই নেই দুই ওপেনার।
এরপর দলের চাপ সামাল দেওয়া চেষ্টা মুশফিক-শান্তর। গত ম্যাচে দুই ব্যাটার ব্যর্থ হলেও এদিন দলকে চাপ মুক্ত করে। শান্তর ৬৫ বলে ৪৬ রান ও মুশফিকের ৫৮ বলে ৪১ রানে ইনিংসে অপরাজিত থেকে বাংলাদেশের শত রান পূরণ করে। এরপর ৭০ বলে অর্ধশতক পূরণ করেন শান্ত। পরের বলে মুশফিকের সাথে ভুল বোঝাবুঝিতে রানে কাটা পড়েন শান্ত। এরপর অর্ধশত পূরণ কওে মুশফিকুর রহিম। মুশফিকের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে চাপ মুক্ত হয় বাংলাদেশ। ৭০ রান করে সাঁজ ঘরে ফেরেন মুশফিক।
এরপর ব্যাটিংয়ে আসে মাহমুদুল্লাহ। মাত্র ৮ রান করে আদিল রশিদের বলে বোল্ট আউট হন মাহমাদুল্লাহ। এতে আবারো চাপে পড়ে টাইগাররা। আফিফকে নিয়ে রান তুলছে সাকিব আল হাসান। ইংলিশ বোলাদের স্ট্রাইক রেট ঠিক রেখে ৫৫ বলে অর্ধশত পূরণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওপর প্রান্তে ১৪ রানে অপরাজিত আফিফ হাসান। আফিফ ১৫ রানে আউট হলে তাকে সঙ্গ দেয় মিরাজ।
এনবিএস/ওডে/সি