ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতসহ ছয় দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

ভারতসহ ছয় দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া

 ভারতসহ ছয় দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইভগেনি ইভানভ রোববার জানান, সিরিয়া, ইন্দোনেশিয়া ভিয়েতনাম, ফিলিপাইন এংগোলা রয়েছে এই ছয় দেশের তালিকায়।     

এর আগে ইভানভ এক ঘোষণায় জানান, সরকার আন্তঃসরকারী চুক্তির আওতায় সৌদি আরব, বার্বাডোজ, হাইতি, জাম্বিয়া, কুয়েত, মালয়েশিয়া, মেক্সিকো ও ত্রিনিদাদের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে ভ্রমণের সুযোগ পাবে।

এক বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাবার পর থেকেই রাশিয়া চীন, ভারত ও আফ্রিকান দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ করে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপিয় ইউনিয়ন দেশটির উপর ক্রমাগত নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবে  ইউক্রেন আগ্রাসন ইস্যুতে রাশিয়ার বিষয়ে ভারত নিরপেক্ষ অবস্থানে  রয়েছে।  

এনবিএস/ওডে/সি