ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরাইলের ধ্বংস এখন আর স্বপ্ন নয় বরং বাস্তবতা: সাইয়্যেদ নাসরুল্লাহ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

ইসরাইলের ধ্বংস এখন আর স্বপ্ন নয় বরং বাস্তবতা: সাইয়্যেদ নাসরুল্লাহ

ইসরাইলের ধ্বংস এখন আর স্বপ্ন নয় বরং বাস্তবতা: সাইয়্যেদ নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, দখলদার ইসরাইল সরকারের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয় বরং একটি বাস্তবতা যা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে।

গতকাল (সোমবার) রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এ ভবিষ্যদ্বাণী করেন হিজবুল্লাহ মহাসচিব। আল-মানার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এ ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “অধিকৃত ফিলিস্তিনের চলমান ঘটনাপ্রবাহ এই ইঙ্গিত দেয় যে, সবকিছু ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইসরাইলি কর্তৃপক্ষ যত কঠোর সিদ্ধান্তই নিক না কেন তার ফলে পাল্টা আঘাত হানার ব্যাপারে ফিলিস্তিনি জনগণের মধ্যে চেতনা, বিশ্বাস ও সংকল্প আরো দৃঢ় হয়।”

ইসরাইলের উগ্র ডান-পন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা ফিলিস্তিনি বন্দিদের হত্যা করার লক্ষ্যে পার্লামেন্টে যে আইন পাস করেছে তার প্রতি ইঙ্গিত করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, হিংস্র ইসরাইলি শত্রু ভেবেছে ফিলিস্তিনি বন্দিদের হত্যা করার হুমকি দিলেই ফিলিস্তিনি সংগ্রামীরা তাদের প্রতিরোধ আন্দোলন বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবে। কিন্তু বাস্তবে ফল হবে উল্টো।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “আমরা ফিলিস্তিনি বন্দিদের প্রতি আমাদের সংহতি ঘোষণা করছি এবং এ ব্যাপারে নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি।” ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো গোটা মুসলিম বিশ্বের কর্তব্য বলে তিনি মন্তব্য করেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/এক