ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ: পাপন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ: পাপন

 এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ: পাপন

চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের আয়োজনে হবে এশিয়া কাপ। দুই আসরের সেরা দল গঠনের জন্য প্রস্তুত হচ্ছে বিসিবি। কারণ এশিয়া কাপে বাংলাদেশের যে দলটি খেলবে, সেই দলটিকে বিশ্বকাপ খেলবে ভারতে বিশ্বকাপ খেলতে পাঠানো হবে। এমনটাই বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ তৃতীয় ম্যাচ শেষ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, এশিয়া কাপের যে দল ঘোষণা করা হবে সেটিই হবে বিশ্বকাপের দল। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই।

দুই আসরের আগে যে কয়টি সিরিজ রয়েছে, সেগুলো অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দিতে হবে। কারণ আমাদের হাতে আর কি অপশন আছে তা জানতে হবে। বিশ্বকাপের সময় যদি কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়ে তার জায়গায় কে খেলবে আমাদের যাচাই করে নিতে হবে। দলে পারর্ফম না করলে কেউ টিকতে পারবেনা। কারণ বিশ্বকাপের মত আসরে আমাদের সেরা দল পাঠাতে চাই।

চলমান ইংল্যান্ড সিরিজ নিয়ে তিনি বলেন, দ্বিতীয় ম্যাচটি বাজে ভাবে হেরেছি আমরা। প্রথম দুটি ম্যাচে আমাদের যে ব্যাটিং শক্তি আছে তার কিছু দেখতে পাইনি। তৃতীয় ম্যাচে এসে কয়েকজন প্লেয়ারের ভালো খেলার কারণে আমরা সম্মানজনক স্কোর করতে পেরেছি। একটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত উইকেটে আমরা জিতি বলে সবাই ভাবে, এই সিরিজে প্রমাণিত হলো। উইকেট কোনো ইস্যু না। আমাদের ভালো খেলতে হবে। ভালো খেললে জেতা যায়।

এনবিএস/ওডে/সি