এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
ইসরায়েলি সেনাদের হামলায় ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২৬
ইসরায়েলের সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে উদ্বাস্তু শিবিরে হামলা চালিয়ে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ হামলায় আরো ২৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান।
নিহত ২৬ বছর বয়সী মোহাম্মাদ গাজাভি পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলেন, এ হামলায় নিহত আরো ৫ জন র সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এ হামলার সময় তাদের দু’জন সৈন্য সামান্য আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, নিহতরা ছিল গত সপ্তাহে পশ্চিম তীরের উত্তরে হুওয়ার শহরে দু’জন ইসরায়েলিকে হত্যায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনীদের বিরুদ্ধে একের পর বড় ধরণের হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার সব শেষ ঘটনা ছিল মঙ্গলবারের এ হত্যাকাণ্ড।
এরআগে, নাবলুসের পুরানো শহরের এক উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনী দিনের বেলায় বিরল হামলা চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, জেনিনে হামলায় রকেট ব্যবহার “সর্বাত্মক যুদ্ধের” সামিল।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পশ্চিম ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতিস্থাপনকারী ইহুদীদের ক্রমবর্ধমান হামলা ও সহিংসতার নিন্দা জানিয়েছে। এরআগে অবৈধ বসতি স্থাপনকারীরাও হুওয়ারা শহরে হামলা চালায়।
এনবিএস/ওডে/সি