ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ

 ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ

অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তোশাখানা মামলায় স্থানীয় এক আদালত তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল। এ নিয়ে তিনদিন ধরে পাকিস্তানে একের পর এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়।

ইমরান খানের ভাষণ ও সংবাদ সম্মেলন সম্প্রচারে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নিষেধাজ্ঞা দেয়া হয়। এ নির্দেশ না মানার অভিযোগে লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে এআরওয়াই নিউজ নামে একটি টেলিভিশন চ্যানেলের। সোমবার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আবেদন বাতিল করে দেন সেশন জজ জাফর ইকবাল।

এরপপ মঙ্গলবার আবারও আবেদন করা হয় ইসলামাবাদ হাইকোর্টে। সেখানে আবেদন গৃহীত হয় এবং ইমরান খান ১৩ই মার্চ নিম্ন আদালতে হাজির হবেন, এই শর্তে গ্রেপ্তারি পরোয়াায় স্থগিতাদেশ দেয়া হয়।

এনবিএস/ওডে/সি