ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পেলে বেঁচে থাকতে স্বীকৃতি দেননি কিন্তু উইলে রেখেছেন সেই কন্যাকে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

পেলে বেঁচে থাকতে স্বীকৃতি দেননি কিন্তু উইলে রেখেছেন সেই কন্যাকে

 পেলে বেঁচে থাকতে স্বীকৃতি দেননি কিন্তু উইলে রেখেছেন সেই কন্যাকে

গত বছরের শেষে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল-কিংবদন্তি পেলে। এবার তার সম্পত্তি নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, পেলের মোট সম্পত্তির তিরিশ শতাংশ পাবেন তার স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি। এমনটাই জানিয়েছে আওকির আইনজীবী লুইজ কিগনেল।

তিনি সংবাদসংস্থা এএফপি-কে আরও জানিয়েছেন, পেলে যে উইল করেছেন, সেখানে আরও এক নারীর নাম উল্লেখ রয়েছে। সম্ভবত তিনি পেলের মেয়ে। জীবিত অবস্থায় সেই কন্যাকে স্বীকৃতি দিয়ে যাননি। কিন্তু সম্পত্তির উইলে আছেন সেই কন্যা। তবে এখনই তা বলা যাচ্ছে না।

জানা গেছে, পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি পাবেন একটি প্রাসাদোপম বাড়ি। সাও পাওলোর গুয়ারুজায় সমুদ্র তটের কাছে অবস্থিত এই বাড়িটি। পেলে ও তার স্ত্রী থাকতেন এই বাড়িতে। পেলে উইলে এই বাড়িটিই দিয়ে গিয়েছেন স্ত্রীকে।

এএফপি বলছে, সম্পত্তির উইলে উল্লেখ করা ওই নারীর ডিএনএ পরীক্ষা করা হবে। এই ডিএনএ পরীক্ষার উপরে নির্ভর করে রয়েছে সেই সন্তানের পরিচিতি। পেলের সম্পত্তির বাকি ৭০ শতাংশ পাবেন ফুটবল-সম্রাটের বাকি সন্তানরাও। তাদের মধ্যে সেই মেয়েও রয়েছে।

এনবিএস/ওডে/সি