এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
বোলারদের র্যাংকিংয়ে সেরা পাঁচে সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। সেরা ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই শীর্ষে আছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে বল হাতে মোট ৬ উইকেট নিয়েছেন সাকিব। প্রথম দুটি ম্যাচে মাত্র একটি করে উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ ম্যাচে মাত্র ৩৫ রান খরচায় চার উইকেট নেন তিনি। সেই ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ হওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ। আর দারুণ বোলিংয়ে তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে যান সাকিব।
এই সিরিজে ব্যাট হাতেও অসাধারণ পারফর্ম করেন সাকিব। তিন ম্যাচে ৮, ৫৮ এবং ৭৫ রানের তিনটি ইনিংস খেলেন তিনি। আর তাতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে আসেন সাকিব।
এনবিএস/ওডে/সি