এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
সাবেক আইএসআই প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ দেশটির সাবেক গোয়েন্দা প্রধান লেফটেনেন্ট জেনারেল (অবঃ) ফায়েজ হামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে হামিদ এক প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি ষড়যন্ত্র।
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জেনারেল হামিদ ও তার ভাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে আনা অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তবে এ মুহুর্তে নয় বিস্তারিত নিয়েই পরে সব জানানো হবে।
দেশটির আইন মন্ত্রী জানান, অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন যেই করুক, তার বিরুদ্ধে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তদন্তের দায়িত্ব নিয়ে থাকে।
এদিকে পিএমএল-এন’র নেতা মারিয়াম নওয়াজ শরিফ সাবেক গোয়েন্দা প্রধানের সামরিক আদালতে বিচার দাবী করেছেন।
পৃথক এক সাক্ষাতকারে মারিয়াম বলেন, ২০১৭ সালে সাবেক এই প্রধান তার বাবা (নওয়াজ শরিফ) ও তার বিরুদ্ধে মিথ্যায় ন্যাব দুর্নীতির দায়ে ফাসানোর চেষ্টা করেছিলেন।
সামরিক আদালতে বিচারের বিষয়ে রানা সানাউল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি জনান, এটি সামরিক সদর দপ্তরের বিষয়, সিদ্ধান্ত তারা নিবেন। রাজনীতিবিদ হিসেবে আমরা শুধু দাবী জানাতে পারি। বেসামরিক কর্তৃপক্ষের এই ইস্যুতে হস্তক্ষেপেরে এখতিয়ার নেই।
পরে দেশটির সিনিয়ার এক সাংবাদিক কামরান খান এক টুইটে দাবী করেন, সাবেক আইএসআই প্রধান জানিয়েছেন তাকে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসানো হচ্ছে।
২০১৭-১৮ সালে হামিদ একজন শুধুমাত্র মেজর জেনারেল ছিলেন আর এ পদে থেকে এমন কিছু করা সম্ভব নয় বলেও দাবী করেছেন কামরানের কাছে।
এনবিএস/ওডে/সি