ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেইমারের ইনজুরিকে দলের জন্য আশীর্বাদ বললেন পিএসজি কোচ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

নেইমারের ইনজুরিকে দলের জন্য আশীর্বাদ বললেন পিএসজি কোচ

 নেইমারের ইনজুরিকে দলের জন্য আশীর্বাদ বললেন পিএসজি কোচ

পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, মৌসুমের বাকি অংশেও থাকছে না নেইমার। এতে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ক্ষতি হবে। যদিও দলে আরও ভারসাম্য আসবে।

গোড়ালির চোটের কারণে প্রায় ৪ মাস মাঠের বাইরে চলে গেছেন নেইমার। সুস্থ্ হতে অস্ত্রোপচার করা লাগবে তার। এসময়ে ব্রাজিলীয় ফরোয়ার্ডের অনুপস্থিতিকে আশীর্বাদ হিসেবে দেখছেন অনেকে। কারণ, এতে দলে ভারসাম্য বজায় থাকবে।

সাধারণত, ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও লিওনেল মেসিকে পিএসজির ফরোয়ার্ড লাইনে দেখা যায়। এখন নেইমারের অনুপস্থিতিতে বাড়তি একজন মিডফিল্ডার খেলাতে পারবেন গালতিয়ের।  

তিনি বলেন, দেখছি এ নিয়ে বিতর্ক হচ্ছে। এটা স্পষ্টতই একটা ক্ষতি। দল কী আরও ভারসাম্যপূর্ণ হবে? হ্যাঁ, এ মত ভালো? আমি বলব, সে থাকলে গোল পাওয়ার সম্ভাবনা থাকতো। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েই প্রথম লেগ খেলেছি আমরা।

তবে দ্বিতীয় লেগে এমবাপ্পেকে পুরোপুরি ফিট পাচ্ছেন গালতিয়ের। আগের লড়াইয়ে হ্যামস্ট্রিং সমস্যার কারণে দ্বিতীয়ার্ধে নামেন তিনি। দুইবার লক্ষ্যভেদও করেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ঘরের মাঠে প্যারিসে ১-০ গোলে হেরে যায় পিএসজি। এ মহারণে গোলমেশিন মেসিকেও ফিট পাচ্ছে পিএসজি। এবার অ্যালিয়াঞ্জ এরিনায় আতিথ্য নেবে তারা। যেভানে ২-০ গোলে জিতলেই কোয়ার্টার ফাইনালে নাম লেখাবেন দ্য পারিসিয়ানরা।

এনবিএস/ওডে/সি