ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩৬ জন নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩৬ জন নিহত

 কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩৬ জন নিহত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মুখন্দি গ্রামে সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। গত বুধবার রাতে শুরু হওয়া সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় নিহত হয়েছে অন্তত ৩৬ জন।

কঙ্গোর স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান বলেন, ধারণা করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য। এই এলাকাটিতে বিদ্রোহী কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের পর থেকে সেখানে সামরিক শাসন জারি রয়েছে।

প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন। স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন নারী, শিশুসহ ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে।

এনবিএস/ওডে/সি