ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এসি মিলান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এসি মিলান

 ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এসি মিলান

এসি মিলানকে হারাতে কম চেষ্টা করেনি টটেনহ্যাম হটস্পার। দুর্দান্ত লড়াইয়ের পর শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়েছে তাদের। ড্রর কারণেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে বিদায় নিলো ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পাকে। ২ গোলের ব্যবধানে জিততে হবে এমন পরিসংখ্যানের ম্যাচে গোলশুন্য ড্র করে আরও একবার ইউরোপ সেরার মঞ্চ থেকে শূন্য হাতে ফিরলো টটেনহ্যাম। প্রথম লেগ জিতে ১১ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এসি মিলান।

বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের ঘরের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এসি মিলানকে আতিথ্য জানায় টটেনহ্যাম। তবে ভাগ্য পরিবর্তন করতে পারেনি ইংলিশ ক্লাবটি। বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে ১০ জনে পরিণত হয় লন্ডনের ক্লাবটি। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

পাল্টা আক্রমণে ইতালিয়ান ক্লাবটিও ভাঙতে পারেনি ডেডলক। ম্যাচের অন্তিম মুহূর্তে ওরিগির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু’দলকে।

এনবিএস/ওডে/সি