ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

 রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে দাঁড়াতেই পারলো না রিয়াল বেতিস। প্রথমার্ধে সমানতালে লড়লেও দ্বিতীয়ার্ধে যেনো তারা খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত উয়েফা ইউরোপা লিগের প্রথম লেগের খেলায় রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মার্কাস রাশফোর্ড চলতি মৌসুমে তার ২৬তম গোলের মাধ্যমে ম্যান ইউকে প্রথমে এগিয়ে নিয়ে যান। ৬ মিনিটেই লিড পায় দলটি। কিন্তু প্রথমার্ধের ৩২ মিনিটেই পেরেজের গোলে সমতায় আসে বেতিস। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

ঘরের মাঠে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে টেন হাগের দল। ৫২ মিনিটেই সেই আসে কাঙ্ক্ষিত গোল। প্রতিপক্ষের জালে বল জড়ান অ্যান্টনি। এর ঠিক ৬ মিনিট পরই ব্রুনো ফার্নান্দেজের গোল। স্কোর লাইন তখন ৩-১। অনেক চেস্টার পরও ম্যান ইউয়ের ডেডলাইন ভাঙতে পারেনি বেতিস। কিন্তু শেষ মুহূর্তে ভাউটের গোলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে দলটি।

এনবিএস/ওডে/সি