ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লিওনেল মেসি পিএসজিতে জাতীয় দলের মতো করে খেলেন না: জেরম রোথেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

লিওনেল মেসি পিএসজিতে জাতীয় দলের মতো করে খেলেন না: জেরম রোথেন

 লিওনেল মেসি পিএসজিতে জাতীয় দলের মতো করে খেলেন না: জেরম রোথেন

 পিএসজিতে লিওনেল মেসির পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফ্রান্স ও পিএসজি ফরোয়ার্ড জেরম রোথেন। তিনি বলেছেন, যে মেসিকে কাতারে দেখা গেছে, পিএসজির হয়ে সেই মেসি ছিলেন না।

আরএমসি স্পোর্টসকে রোথেন বলেন, মজার বিষয় হলো কাতারে আমরা মেসির খেলা দেখেছি। তার গতিবিধি, নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা দেখেছি। জাতীয় দল ভিন্ন বিষয়, এটা মানতে আমার আপত্তি নেই। কিন্তু প্যারিসে অবস্থিত ক্লাবটিকেও (পিএসজি) সম্মান করতে হবে।

মেসি পিএসজি থেকে মোটা অঙ্কের বেতন নেন। ওই বেতনে তার বিলাসি জীবন চলে। কিন্তু সেভাবে তিনি খেলার চেষ্টা করেন না বলেও অভিযোগ তুলেছেন। এমনকি মৌসুমে লিও পিএসজির হয়ে ১৮ গোল করলেও তা ঠিক মতো কাজে এসেছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক পিএসজি ফুটবলার।

তিনি বলেন, মেসির বিলাসি জীবন এবং স্ট্যাটাস ঠিক রাখতে যেটা দরকার (বেতন) সেটা তাকে পিএসজি দেয়। পিএসজি তার পায়ে লুটোপুটি খেয়েছে। কারণ তারা ধরে নিয়েছে, মেসি পিএসজিতে এসে তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতাবে, কিন্তু সে কিছুই জিততে পারেনি।

এনবিএস/ওডে/সি