ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়ায় নিয়োগ কেন্দ্র স্থাপনের সত্যতা জানালেন ওয়াগনার প্রধান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

রাশিয়ায় নিয়োগ কেন্দ্র স্থাপনের সত্যতা জানালেন ওয়াগনার প্রধান

 রাশিয়ায় নিয়োগ কেন্দ্র স্থাপনের সত্যতা জানালেন ওয়াগনার প্রধান

 রাশিয়ার ৪২টি শহরে নিয়োগ কেন্দ্র খুলেছে ওয়াগনার বাহিনী। শনিবার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অডিও বার্তার মাধ্যমে এই গোপনীয় সত্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের বাখমুত দখলের জন্য যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটি পূরণের উদ্দেশ্যে এবং তাদের পদ পূর্বের স্থানেই বহাল রাখতে তারা এই পন্থা অবলম্বন করেছেন।

প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যাপক প্রতিরোধ থাকা সত্ত্বেও, আমরা এগিয়ে যাব। প্রতি পদক্ষেপে আমাদের বিরুদ্ধে হামলা চালানো সত্ত্বেও, আমরা একসাথে এই পরিস্থিতি কাটিয়ে উঠব। তিনি আরও বলেছেন, যদিও রাশিয়ার সেনাবাহিনী থেকে যুদ্ধাস্ত্র সরবরাহ বেড়েছে, তবে এটি এখনও সংকটাপন্ন ব্যবস্থায় রয়েছে। যুদ্ধে নতুন যোদ্ধারা এগিয়ে আসছে, তবে এটির সঠিক সংখ্যা জানাননি তিনি।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সবসময় সম্মুখভাগে যুদ্ধ করেছে ওয়াগনার বাহিনী। গত শুক্রবার প্রিগোজিন বলেছেন, ইউক্রেন বাখমুত শহরের কাছে একটি পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন যেন এই হামলা সফলভাবে করতে না পারে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

এনবিএস/ওডে/সি