ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খানের সমাবেশকে কেন্দ্র করে লাহোরে আবারও ১৪৪ ধারা জারি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

ইমরান খানের সমাবেশকে কেন্দ্র করে লাহোরে আবারও ১৪৪ ধারা জারি

 ইমরান খানের সমাবেশকে কেন্দ্র করে লাহোরে আবারও ১৪৪ ধারা জারি

রোববার পাকিস্তানের তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় লাহোরে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার। গত শনিবার রাতে এই ঘোষণা দেওয়া হয়েছে। পাঞ্জাব সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানের নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে পিটিআই।

এই ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি জানিয়ে পিটিআইয়ের পক্ষ থেকে ইমরান খানের নির্দেশনায় পিটিআই নেতা বাবর আওয়ান পাকিস্তানের নির্বাচন কমিশনে এ আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে বলা হয়, ১৪৪ ধারা জারির মধ্য দিয়ে পাঞ্জাব সরকার সুপ্রিম কোর্টের আদেশের ১৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। রোববার পাকিস্তান সুপার লিগের খেলাও রয়েছে।

তবে পিটিআই বলছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং পিটিআইয়ের সমাবেশস্থলের পথ ও সময় আলাদা। পিটিআইয়ের সমাবেশ সাড়ে পাঁচটায় শেষ হবে আর পিএসএলের খেলা শুরু হবে সন্ধ্যায় সাতটায়। পাকিস্তান সুপার লিগের খেলা উপলক্ষে কখনো কোনো শহরে ১৪৪ ধারা জারি হয়নি বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এনবিএস/ওডে/সি