ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আউকাস জোটের আওতায় সামরিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা সুনাক সরকারের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

আউকাস জোটের আওতায় সামরিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা সুনাক সরকারের

 আউকাস জোটের আওতায় সামরিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা সুনাক সরকারের

রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলার পাশাপাশি চলমান ইউক্রেন যুদ্ধ সামনে রেখে এমন পরিকল্পনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সামরিক দিক হতে আধুনিকায়নের জন্য আগামী দুই বছরের মধ্যে ৬ বিলিয়ন ডলার (৫ বিলিয়ন পাউন্ড) পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনার কথা দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক গতকাল রোববার জানিয়েছেন। বর্তমানে দেশটির সামরিক বাজেটের পরিমাণ ৫৮.৪ বিলিয়ন ডলার (৪৮.৬ বিলিয়ন পাউন্ড)। এদিকে বর্তমান বাজেটের জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ ব্যায় করা হবে বলেও জানিয়েছেন সুনাক।

এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত তিন জাতি জোট আউকাস নেতৃবৃন্দ নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করে নিয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সুনাক রোববার জানিয়েছেন, ৬ বিলিয়ন ডলারের মধ্যে ৩.৬ বিলিয়ন ডলার (৩ বিলিয়ন পাউন্ড) যুক্তরাজ্যের পরামণূ কর্মসূচী ও সাবমেরিন আধুনিকায়নের কাজে  ব্যয় করা হবে। বিগত ২০২১ সালে তিন জাতি জোট আউকাসের পারস্পরিক সহায়তা বৃদ্ধির কর্মসূচী হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান সুনাক।

জানা যায়, সোমবার আউকাস নেতৃবৃন্দ এই বিষয়ে সান দিয়েগোতে একটি যৌথ সংবাদ সম্মেলনে তুলে ধরবেন সুনাক, জো বাইডেন ও অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী এনথনি আলবানিজ। অস্ট্রেলিয়া সরকার যুক্তরাষ্ট্র থেকে ৪ টি পরমাণু সমৃদ্ধ সাবমেরিন কেনার পরিকল্পনার ঘোষণাও দিবে এই সংবাদ সম্মেলনে বলে জানিয়েছে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জো কোর্টনি।

এনবিএস/ওডে/সি