ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আসছে ‘ব্ল্যাকপিঙ্ক’র জিসুর একক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

আসছে ‘ব্ল্যাকপিঙ্ক’র জিসুর একক

 আসছে ‘ব্ল্যাকপিঙ্ক’র জিসুর একক

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ পুরো বিশ্ব জুড়েই আলোচিত। তারা বিভিন্ন দেশের ভাষায় পারফর্ম করার সুবাদে তাদের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারী ব্যান্ড দলও বলা হয় তাদের।
এই দলের জিসু, জেনি, রোজ আর লিসাদের শক্তিশালী ভক্তবাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। দলগতভাবে অ্যালবাম প্রকাশের পাশাপাশি এককভাবেও অ্যালবাম প্রকাশ করছেন ‘ব্ল্যাকপিঙ্ক’র সদস্যরা। ২০১৮ সালে জেনি, ২০২১ সালে রোজ ও লিসার একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এবার একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন দলের অন্যতম সদস্য জিসু। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অ্যালবামের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ব্ল্যাকপিঙ্কের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।

এজেন্সিটি জানিয়েছে, চলতি মাসের ৩১ তারিখে জিসুর প্রথম একক অ্যালবাম মুক্তি পাবে। এ অ্যালবামের নাম রাখা হয়েছে ‘মি’। অ্যালবাম সম্পর্কে ধারণা দিতে একটি টিজার প্রকাশ করেছে দলটি। ঘন সবুজ মাঠের ওপর লাল কাপড়ের টুকরা ছড়িয়ে থাকতে দেখা গেছে। ছবির ওপরে লেখা হয়েছে, শিগগিরই আসছেন জিসু।

২০১৬ সালে ‘ব্ল্যাকপিঙ্ক’-এ নাম লেখানোর আগে বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করেছেন জিসু। তাকে দেখা গেছে মিউজিক ভিডিওতেও।

এনবিএস/ওডে/সি