এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
একা এভারেস্ট ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বৃদ্ধি করল নেপাল
একক অভিযাত্রীদের মাউন্ট এভারেস্টে আরোহণ নিষিদ্ধ করার পাঁচ বছর পর, নেপাল সরকার পুরো দেশটিতে নিষেধাজ্ঞা বাড়িয়েছে। নেপাল বিশ্বের আটটি উচ্চতম পর্বতের দেশ। একারণে দেশি ও বিদেশি পর্যটকরা দেশটিতে সুন্দর গ্রামীণ ট্র্যাকিং অঞ্চলের জন্যও পরিচিত। এখন থেকে, ভ্রমণকারীরা যারা প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করতে চায় তাদের অবশ্যই সরকারি লাইসেন্সপ্রাপ্ত গাইড ভাড়া করতে হবে বা একটি গ্রুপে যোগ দিতে হবে।
যদিও ট্রেকিং শিল্প নেপালের অন্যতম বৃহৎ অর্থ আয়ের উৎস, কিন্তু একা ভ্রমণে যাওয়ার পর কোনো ভ্রমণকারী হারিয়ে গেলে তাদের অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের খরচও বেশ উল্লেখযোগ্য। নেপাল ট্যুরিজম বোর্ডের ডিরেক্টর মানি আর লামিছানে সিএনএনকে বলেন, ‘যখন আপনি একা ভ্রমণ করছেন, জরুরি পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার জন্য কেউ নেই। তারা যদি শহরগুলিতে ভ্রমণ করে তবে এটি ভাল, তবে দুর্গম পাহাড়ে, পরিকাঠামো পর্যাপ্ত নয়। এ ধরনের বিপদজনক পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লামিচেন বলেন, যখন পর্যটকরা নিখোঁজ হয় বা তাদের মৃত অবস্থায় পাওয়া যায়, এমনকি সরকার তাদের ট্র্যাক করতে পারে না কারণ তারা দূরবর্তী পথে চলে যায় বা নিখোঁজ হয়ে পড়ে।
গ্রামীণ এলাকায় হাইকাররা (পাহাড়ে একা ভ্রমণকারী) নিখোঁজ হওয়ার সময় সৃষ্ট চ্যালেঞ্জ ছাড়াও লাইসেন্সবিহীন ট্যুর গাইড এবং কোম্পানিগুলিও আরেক ধরনের সমস্যা। এই সংস্থাগুলি নেপাল সরকারের কাছে নিবন্ধনকৃত নয় বা তারা কর দেয় না এবং নেপালি নাগরিকদের কাছ থেকে এধরনের কাজ কেড়ে নেয়। এরফলে ট্রেকিং অ্যাসোসিয়েশন নেপাল সরকারের কাছে অননুমোদিত ট্রেকিং কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানায়।
নেপালে এক বিদেশি গাইডিং কোম্পানির মালিক ইয়ান টেলর বলেন নেপালে আগের চেয়ে এখন অনেক বেশি মানুষ ট্রেকিং করছে। শুধুমাত্র অভিজ্ঞ হাইকার এবং পর্বতারোহীদের দেখতে পাবেন, তাদের মধ্যে অনেকেই গাইড ছাড়াই ভ্রমণ করেন এবং তারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। তবে তারা পর্বাতারোহণে স্বয়ংসম্পূর্ণ নয় এবং এক্ষেত্রে অভিজ্ঞ গাইডদের সহায়তা প্রয়োজন।
এনবিএস/ওডে/সি