ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ দিনে ৭৪ জান্তা সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ দিনে ৭৪ জান্তা সেনা নিহত

 মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ দিনে ৭৪ জান্তা সেনা নিহত

পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং জাতিগোষ্ঠীর সশস্ত্র গ্রুপগুলোর (ইএও) পৃথক বা যৌথ হামলায় দেশজুড়ে এসব হতাহতের ঘটনা ঘটেছে। ইরাবতি

বর্তমানে জান্তা সরকার সাগায়িং অঞ্চল ছাড়াও চিন ও কায়া রাজ্যে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে। তারপরও এসব স্থানে জান্তারা প্রতিরোধ যোদ্ধাদের সামাল দিতে পারছে না। গণমাধ্যমকে এসব হতাহতের সংখ্যা জানিয়েছে পিডিএফ ও ইএও।

পিডিএফ সূত্রে জানা গেছে, শনিবার মান্দালয় অঞ্চলের মাদায়া শিপে প্রতিরোধ যোদ্ধাদের দুই দফা চোরাগুপ্তা হামলায় ১৭ জন জান্তা সেনা নিহত হয়। আগের দিন রাতে দুটি গ্রামে অভিযানের সময় আট সেনা নিহত হয়। দ্বিতীয় দফায় শনিবারের হামলায় নিহত হয় নয় সেনা।

মান্দালয়ের স্থানীয় পিডিএফ গ্রুপ মায়িংইয়ান ডিস্ট্রিক্ট ড্রোন স্ট্রাইক টিম বলেছে, শনিবার অন্যান্য দলের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে নিয়ে তারা শহরের বাইরে একটি সামরিক যান কারখানার উপর ড্রোন হামলা চালায়। চারটি বোমার আঘাতে কারখানা ভবনটি ধসে যায়। গত বৃহস্পতিবার প্রতিরোধ যোদ্ধাদের এ দলটি একটি পুলিশ আউটপোস্টে ১২টি বোমা নিক্ষেপ করেছে। এতে দু’জন পুলিশ কর্মকর্তা নিহত হয়।

পিডিএফ গ্রুপের ওয়াইল্ড এ্যালিফেন্ট গেরিলা ফোর্স শনিবার এক হাজার সেনা বহনকারী একটি বড় যানের উপর হামলা চালায়। তাতে ৪৯ জন সেনা নিহত হয়। প্রথম চোরাগুপ্তা হামলায় নিহত হয় ২০ জন। হামলায় তারা ল্যান্ড মাইন ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সেনা পরিবহনের যানটি মান্দালয় থেকে সাগায়িং অঞ্চলের দিকে যাচ্ছিল।

এনবিএস/ওডে/সি