ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তান দলের নেতৃত্ব পেলেন শাদাব খান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

পাকিস্তান দলের নেতৃত্ব পেলেন শাদাব খান

 পাকিস্তান দলের নেতৃত্ব পেলেন শাদাব খান

 আফগানিস্তান সিরিজকে সামনে রেখে শাদাব খানকে অধিনায়ক করে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ ক'দিন ধরে। তবে শুধু বাবর নয়, বিশ্রাম দেওয়া হয়েছে শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও হারিস রউফ।

স্কোয়াডে নতুন খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়াব তাহির ও জামান খান। স্কোয়াডে ফেরানো হয়েছে আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমকে।

পাকিস্তান দল : শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, জামান খান, তায়াব তাহির, শান মাসুদ ও সাইম আইয়ুব।

এনবিএস/ওডে/সি