ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চ্যাম্পিয়ন্সলিগের সাফল্য দিয়ে আমাকে মূল্যায়ন করা হবে: গার্দিওলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

চ্যাম্পিয়ন্সলিগের সাফল্য দিয়ে আমাকে মূল্যায়ন করা হবে: গার্দিওলা

 চ্যাম্পিয়ন্সলিগের সাফল্য দিয়ে আমাকে মূল্যায়ন করা হবে: গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে সাত বছরে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে অনেকগুলি শিরোপাই জিতেছেন পেপ গার্দিওলা। তবে দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনও এনে দিতে পারেননি তিনি। গার্দিওলা মনে করেন, ইউরোপে সাফল্য পেলেন কি-না, শেষ পর্যন্ত তা দিয়েই ক্লাবটিতে তার কাজের মূল্যায়ন করা হবে।

গার্দিওলার কোচিংয়ে গত পাঁচ মৌসুমে চারবার প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে সিটি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে লিগ কাপ জিতিয়েছেন চারবার, এফএ কাপও একবার।

তবে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটির জন্য এখনও স্বপ্নই রয়ে গেছে। প্রতিযোগিতাটিতে তাদের সেরা সাফল্য ২০২১ সালে রানার্সআপ হওয়া। বার্সেলোনার কোচ হিসেবে গার্দিওলা চ্যাম্পিয়ন্সলিগ শিরোপা জিতেছেন দুইবার।

চলতি মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লিগের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলার কাছে জানতে চাওয়া হয়, সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় তার সাফল্য মূল্যায়ন করবে কি-না।

তিনি বলেন, হ্যাঁ (মূল্যায়ন করবে)। তবে আমি বিষয়টির সঙ্গে একমত নয়। এখানে আমার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে (২০১৬ সালে) জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি এখানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে এসেছেন। তাই আমি মনে করি চ্যাম্পিয়ন্সলিগের ফলাফলের উপর ভিত্তি করে আমাদের মূল্যায়ন করা হবে।

এনবিএস/ওডে/সি