ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কত্ব ফিরে পেলেন স্টিভেন স্মিথ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কত্ব ফিরে পেলেন স্টিভেন স্মিথ

 অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কত্ব ফিরে পেলেন স্টিভেন স্মিথ

দক্ষিণ আফ্রিকায় বল বিকৃত করার অপরাধে স্মিথের থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। পরে তাকে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়। ইন্দোর টেস্টের আগেও দু'বার কামিন্স না থাকায় নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ১৫সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

২০১৮ সালে পর এই দফায় ওয়ানডেতে প্রথমবার টস করতে নামবেন স্মিথ। এর আগে ৫১টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে এই অজি তারোকার। ১২ ওয়ানডে সেঞ্চুরির ৫টি করেছেন অধিনায়ক হিসেবে।

স্মিথকে অধিনায়ক করায় নেতৃত্বের এই পরিবর্তনে শেষ ৫ ওয়ানডের মধ্যে ৪ জন অধিনায়ক পাচ্ছে অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেন অ্যারন ফিঞ্চ। তারপর একদিনের দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় কামিন্সকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কামিন্স বিশ্রাম নেওয়ায় দায়িত্বে ছিলেন জস হ্যাজলউড। চোটের জন্য তিনিও না থাকায় এবার দায়িত্ব দেওয়া হল স্মিথকে।

আগামী শুক্রবার মুম্বাইয়ে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। কামিন্সের পরিবর্তে প্রথমে দলে নেওয়া হয়েছিল ঝেই রিচার্ডসনকে। তিনি এখনও চোট মুক্ত নন। তাই রিচার্ডসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাথান এলিসকে। নির্বাচিত দল নিয়ে খুশি অস্ট্রেলিয়ার কোচ। ম্যাকডোনাল্ডের মতে, দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে।

ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, মার্কাস স্টোয়নিস, অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

এনবিএস/ওডে/সি