ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেসিকে দলে টানতে সাবেক ফুটবলারের সাহায্য নিচ্ছে মিয়ামি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম

মেসিকে দলে টানতে সাবেক ফুটবলারের সাহায্য নিচ্ছে মিয়ামি

 মেসিকে দলে টানতে সাবেক ফুটবলারের সাহায্য নিচ্ছে মিয়ামি

 পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তবে এরই মধ্যে তাকে দলে ভেড়াতে বেশ তৎপরতা শুরু করেছে আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি।

মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে মিয়ামি। সে লক্ষ্যেই তারা সবরকম পরিকল্পনা সাজাচ্ছে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে পিএসজির সম্পর্কের ইতি ঘটবে চলতি মৌসুমেই। মেসিও পিএসজি ছাড়তে চান বলে আলাপ শোনা যায়। এর আগে তিনি পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনা পছন্দ হয়নি দাবি করে পিএসজি ছাড়তে পারেন বলে জানা যায়। তবে মেসির সাম্প্রতিক সময়কার কথাবার্তায় মনে হচ্ছে তিনি আরও একটি মৌসুম ফরাসি ক্লাবটিতে কাটাতে চান। এজন্য প্রয়োজনে তিনি ক্লাব কর্তৃপক্ষকে কিছু শর্ত জুড়ে দিতে পারেন।

এদিকে, মেসি নাসের আল খেলাইফির ক্লাব ছেড়ে যাবেন- এই প্রত্যাশায় দিন গুণছেন মিয়ামি কর্মকর্তারা। তবে মিয়ামিতে মেসির যোগ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতাকে। তা সত্ত্বেও ক্লাবটিতে যোগ দিতে মেসির ইচ্ছা থাকলে মিয়ামি অর্থনৈতিক বাধাও মোকাবিলা করতে চায়। তবে তাদের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের আগেই মেসিকে দলে ভেড়ানো।

সাবেক ইংলিশ কিংবদন্তী বেকহাম বর্তমানে ইন্টার মিয়ামি ক্লাব পরিচালনার দায়িত্বে রয়েছেনএমএলএস কমিশনার ডন গারবার মেসিকে ক্লাবে সাইন করাতে চাইলে মিয়ামিকে আরও সৃজনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের শরণাপন্ন হলে মেসিকে রাজি করানোর একটি সুযোগ রয়েছে। পিএসজির সাবেক ওই ফুটবলারের মাধ্যমে তুলনামূলক স্বল্প বেতনের মধ্যে মেসিকে রাজি করানো সম্ভব বলেও মনে করেন গারবার। কেননা সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহাম বর্তমানে মিয়ামির সঙ্গে কাজ করছেন, বর্তমানে যার আর্থিক মূল্য ৬০০ মিলিয়ন ডলার।

এনবিএস/ওডে/সি