ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খানের দলকে নিষিদ্ধের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

ইমরান খানের দলকে নিষিদ্ধের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার

 ইমরান খানের দলকে নিষিদ্ধের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলকে নিষিদ্ধ করার বিষয়টি সামনে এনেছেন।

রানা সানাউল্লাহ বলেছেন, ‘একদল আইনজীবী পিটিআইকে নিষিদ্ধের বিষয়টি খতিয়ে দেখছেন। দলটিকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবেন।’ রানা সানাউল্লাহ জানান, ‘তদন্ত’ করতে গিয়ে ইমরান খানের বাসভবন (জামান পার্ক ম্যানশন) থেকে একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া যে ভবনের বাইরে থেকে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে; তাদের বেশিরভাগই পাঞ্জাবের নয় বরং তাদের ভূমিকা সন্দেহজনক।

‘একটি জঙ্গি সংগঠন হিসেবে পিটিআইয়ের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ঠ প্রমাণ ইমরানের বাড়ি থেকে পাওয়া গেছে,’ বলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। জানান, যেকোনো সময় তিনি কারাবন্দি হতে পারেন এবং এ কারণে তিনি একটি কমিটি গঠন করেছেন; যারা তার অনুপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত নেবেন।

এনবিএস/ওডে/সি