এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে পাঁচটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি এবং একটি চারদিনের ম্যাচ খেলতে এপ্রিলের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে সাদ বাগকে অধিনায়ক এবং আলী আসফান্দকে সহ-অধিনায়ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : সাদ বাগ (অধিনায়ক), আলী আসফান্দ (সহ-অধিনায়ক), আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।
আগামী ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচে মাঠে নামবে দল দুটি। এ ছাড়া ৬ ও ৮ মে একই মাঠে দুটি একদিনের ম্যাচে যুব টাইগারদের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা। এরপর ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচে রাজশাহীতে মাঠে নামবে দুই দেশের যুবারা। সেখানে ওয়ানডে ম্যাচ তিনটি ১১, ১৩ ও ১৫ মে মাঠে গড়াবে। এ ছাড়া একই মাঠে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ১৭ মে মাঠে নামবে দল দুটি।
এনবিএস/ওডে/সি