ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন বাবর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন বাবর

 পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন বাবর

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন দেশটির তিন ফরমেটের অধিনায়ক বাবর আজম। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সবচেয়ে কম বয়সে পেতে যাচ্ছেন এই পুরস্কার।

পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক ও সেরা পারফর্মার হিসেবে অসাধারণ অবদান রাখায় তিনি এ সম্মানজনক বেসামরিক পুরস্কারে ভূষিত হন। এবার সরকার থেকে সেই পুরস্কার গ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার ‘পাকিস্তান দিবস’ উদযাপনের দিন তার হাতে তুলে দেয়া হবে মর্যাদাকর এই পুরস্কার। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান।

বাবর আজম পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের আদর্শ হয়ে উঠেছেন গত কয়েক বছর ধরে। এই পুরস্কার ক্রিকেট ও দেশের প্রতি তার নিবেদন, কঠোর পরিশ্রমেরই ফল।

অবশ্য বাবর আজমের আগে এই পুরস্কার আরও বেশ কয়েকজন ক্রিকেটার পেয়েছেন। সেই তালিকায় আছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক, ইউনিস খান, শহীদ আফ্রিদি ও সরফরাজ আহমেদ। বাবরের আগে সরফরাজ আহমেদ সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার।

তাদের আগে মাত্র চারজন ক্রিকেটার পেয়েছিলেন মর্যাদাকর এই পুরস্কার। তারা হলেন- মোহাম্মদ ইউসুফ (২০১১), সাঈদ আজমল (২০১৫), জাভেদ মিয়াঁদাদ (১৯৯২) ও ইনজামাম-উল হক (২০০৫)।

এনবিএস/ওডে/সি