ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুবাইয়ে সিংহ বা প্রজাপতির সঙ্গে ইফতার করার ব্যাতিক্রমী আয়োজন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

দুবাইয়ে সিংহ বা প্রজাপতির সঙ্গে ইফতার করার  ব্যাতিক্রমী আয়োজন

 দুবাইয়ে সিংহ বা প্রজাপতির সঙ্গে ইফতার করার  ব্যাতিক্রমী আয়োজন

রমজানকে ঘিরে দেশটির জনসাধারণ তাদের পরিবারের সঙ্গে একান্ত আপন কিছু সময় কাটিয়ে থাকেন। আর এই মুহুর্তগুলোকে স্মরণীয় করে রাখতে নানা ব্যাতিক্রমী ও মনোলোভা আয়োজন করে থাকে তারা। রমজান আসলেই দেখা যায় নানা মনোরম  স্থানে গিয়ে সিয়াম পালনকারীরা ইফতার ও সাহরীতে অংশ নিয়ে থাকেন তারা। এমনই খুব বিশেষ কিছু  ইফতার অফার সম্পর্কে জানাব আপনাদের।

প্রজাপতির সঙ্গে ইফতার
দুবাইয়ের শারজাহর আল নুর দ্বীপে প্রাকৃতিক পরিবেশে এমন আয়োজন রয়েছে। সেখানে দেখা যায় চারপাশে প্রজাপতি ঘুরছে।  এমনকি রয়েছে প্রজাপতিদের ঘর যেখান থেকে প্রতিনিয়ত বেরিয়ে এসে মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি করছে তারা। প্রাপ্তবয়ষ্কদের জন্য ১৮০ দিরহাম ও শিশু প্রতি ৯৫ দিরহাম গুনতে হবে এই আয়োজনে অংশ নিতে।

সিংহের সঙ্গে ইফতার
দেশটির ‘আল-আইন চিড়িয়াখানা’ যেখানে কিনা জিরাফ ছাড়াও রয়েছে বনের রাজা সিংহ। আফ্রিকার সাফারি পার্কের মত একটী বন্য পরিবেশে এসব প্রণিদের সামনে রেখে ইফতারের মুহুর্তটি এনে দিতে চরম এক মূহুর্ত। শুধু তাই নয় সিংহ ও জিরাফের সঙ্গে ছবি তোলার সুযোগও রয়েছে আগত অতিথিদের।

একুয়ারিয়ামে বসে ইফতার
দেশটির জাতীয় একুয়ারিয়াম ও শাংরি লা কারইয়াত আল – বেরি যৌথ উদ্যোগে ৩০ থেকে ৫০ জনের জন্য পানির নিচে বসে এমন ইফতারের ব্যবস্থা করেছে। আগামী এপ্রিলের ১০ থেকে ১১ তারিখ বন্ধু- বান্ধব, পরিবার পরিজন নিয়ে এই বিশেষ ইফতার আয়োজনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। আর এটির জন্য ব্যয় জনপ্রতি ৬০০ দিরহাম।

তারাখচিত ইফতার
‘ ম্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ ’ নামে পরিচিত একটি রেস্টুরেন্টে খোলা আকাশের নিচে এমন শান্তিপূর্ণ পরিবেশে ইফতার করার রয়েছে ব্যবস্থা। যান্ত্রিক নগর জীবন থেকে খানিকের জন্য সরে এসে এই আয়োজনটি উপভোগ করার সুযোগ পাবেন। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত চলবে এই আয়োজন। রয়েছে নানা  ধরনের খেলার সামগ্রী। আর মূল্য ধরা হয়েছে জনপ্রতি ২৫০ দিরহাম ও শিশুদের জন্য ১৫০ দিরহাম।

জলপাই গাছের নিচে ইফতার
আরব সুরের মূর্ছনায় জলপাই বাগানে বসে  রয়েছে ইফতার করার সুযোগ। দুবাইয়ের বুলগারি ইয়ট ক্লাব – বুলগারি মজলিস নামে এমন এক আয়োজনের ব্যবস্থা রেখেছে। সকল প্রকার খাদ্য ও পানীয়সহ এর জন্য জনপ্রতি ৪৫০ দিরহাম ও ৪ থেকে ১১ বছরের শিশুদের জন্য দিতে হবে অর্ধেক মূল্য।

ক্যাপসুল ইফতার
ব্লু ওয়াটার আইল্যান্ডে আলো ঝলমল পরিবেশে বিলাশবহুল এই ইফতার আয়োজনের জন্য জনপ্রতি গুনতে হবে ২৯৯ দিরহাম। বিশাল এক আধুনিক ঝর্ণার উপস্থিতিতে মনোরম পরিবেশে আমন্ত্রিতরা উপভোগ করবেন ইফতার মূহুর্তটি।

এছাড়াও দেশটির মহাকাশ গ্রুপ আল- কুদরা  মরুভূমিতে আয়োজন করেছে মহাশূন্যে বসে ইফতার করার অনুভূতি। দেখা যাবে চারপাশে জ্বলজ্বল করছে গ্রহ, উপগ্রহ , নক্ষত্র। প্রাপ্তবয়স্কদের জন্য ১৮০ দিরহাম ও শিশুদের জন্য ১২০ দিরহাম মূল্য ধার্য্য করা হয়েছে। আরো রয়েছে গলফ ক্লাবে বসে ইফতার করার সুযোগ। মূল্য জনপ্রতি ২২৫ দিরহাম। পাশাপাশি পাওয়া  যাবে দুই ঘন্টা গালফ খেলার সুযোগ।

এনবিএস/ওডে/সি