ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে গুরুত্ব হারাবে অলরাউন্ডাররা: রিকি পন্টিং


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম

ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে গুরুত্ব হারাবে অলরাউন্ডাররা: রিকি পন্টিং

 ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে গুরুত্ব হারাবে অলরাউন্ডাররা: রিকি পন্টিং


 আইপিএলের ১৬তম আসরে শুরু হতে যাচ্ছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এই নিয়মে টসের সময় যে কোনো অধিনায়ক তাদের চার জন পরিবর্তের নাম ঘোষণা করবে। সেখান থেকে এক জনকে বেছে নেওয়া যাবে ম্যাচ চলাকালীন। অনেকটা ‘সুপার-সাব’ নিয়মের মতো। কিন্তু কোনো বিদেশি ক্রিকেটারকে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামাতে হলে মূল দলে তিন জন বিদেশি নিয়ে খেলতে হবে যে কোনো দলকে। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং মনে করেন, এই নিয়ম অলরাউন্ডারদের ভূমিকা কমে যাবে।

দিল্লি ক্যাপিটালসের সাংবাদিক বৈঠকে রিকি পন্টিং বলেছেন, অলরাউন্ডারের প্রয়োজন কমিয়ে দিয়েছে এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। কারণ, আমাদের এ বার আলাদা করে এমন ক্রিকেটার বেছে নিতে হবে না যে ব্যাট ও বল দু’টোই করতে পারে। ব্যাটারের পরিবর্তে ব্যাটারকেই দলে নেওয়া হবে। বোলারের পরিবর্তে বোলার।
দিল্লি এখনও পর্যন্ত আইপিএল জেতেনি। পন্টিং যদিও তা নিয়ে ক্রিকেটারদের উপরে মানসিক চাপ তৈরি করতে চান না। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ বলেছেন, আইপিএলের মাঝে অনেকেই ভুলে যায় আমাদের সমাজে কী চলছে। তরুণ ক্রিকেটারদের জন্য এই মঞ্চ যেন আলাদা একটি বিশ্ব। আমার কাজ শুধুমাত্র ভাল ক্রিকেটার তৈরি করাই নয়। ভাল মানুষও তৈরি করা। সে ভাবেই প্রশিক্ষণ দিতে পছন্দ করি

এনবিএস/ওডে/সি