ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩

রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩

গত ২১ মার্চ (১ ফারভারদিন) শুরু হয়েছে ফার্সি নববর্ষ ১৪০২ বা নওরোজ। আর কিছুদিন পর শুরু হবে বাংলা নতুন বছর ১৪৩০। এই দুই নতুন বছর উপলক্ষে রেডিও তেহরান বাংলা বিভাগ নিয়ে আসছে 'ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩'।

আগামী এপ্রিল মাস থেকে প্রতি সপ্তাহে আমাদের ফেসবুক পেইজে একটি করে প্রশ্ন পোস্ট করা হবে। শর্ত পূরণের পাশাপাশি কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন রেডিও তেহরান ও পার্সটুডে'র লোগো সম্বলিত আকর্ষণীয় টি-শার্ট।

আগামী একবছর প্রত্যেক সপ্তাহে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করা হবে। প্রতিযোগিতা সংক্রান্ত ঘোষণা ও নিয়মাবলি আগামী ১ এপ্রিল পোস্ট করা হবে রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডের ফেসবুক পেইজে।
খবর পার্সটুড /এনবিএস/২০২৩/একে