এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
আইপিএলে অংশ নিলে খেলোয়াড়দের স্কিলে উন্নতি হবে: হাথুরুসিংহে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নিয়ে নাটকীয়তার শেষ নেই। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার মতে, আইপিএলে খেলতে পারলে খেলায়াড়দের স্কিলে উন্নতি হবে।
রোববার ঈস্খথম টি- টোয়েন্টি ম্যাচের আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। আইপিএলে সাকিব-লিটনদের খেলায় তার কোনো ভূমিকা আছে কি না এমন প্রশ্নের তিনি জবাবে বলেন, আমার মনে হয় মোস্তাফিজও আছে? তাই না? আমার মনে হয়, বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা অনাপত্তি সনদ (এনওসি) চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা এখনও একই রকম আছে।
আইপিএলে খেললে ক্রিকেটাররা উপকৃত হবেন কি না এমন প্রশ্নে জবাবে বলেন, তাদের স্কিলে উন্নতি হবে, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ, আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। ওখানে খেললে অনেক কিছু উপভোগ করতে পারবে শিখতে পারবে। খেলোয়ারদের চিন্তা ভাবনার অনেক পরির্বতন আসবে। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।
এনবিএস/ওডে/সি