ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে আফিফ: হাথুরুসিংহে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে আফিফ: হাথুরুসিংহে

 পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে আফিফ: হাথুরুসিংহে

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৪ সদস্যের দলে জায়গা পাননি  টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ আফিফ হাসান। প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে রোববার সংবাদ সম্মেলনে এসে আফিফকে দলে না রাখার কারণ ব্যাখা করেছেন হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, পারফরম্যান্সের জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। যে কেউ বাদ পড়লেই পারফরম্যান্সের কারণে বাদ পড়ে। কখনো কখনো আবার টেক্টিকাল কারণ যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাকে খেলানো হয়নি। টানা ৬১ টি-টোয়েন্টি খেলার পর তাকে বাদ দেওয়া হয় যা বাংলাদেশের দলের ক্রিকেটারদের জন্য রেকর্ড হয়েছিল। ৬২ ম্যাচের ক্যারিয়ারে কেবল তিন ফিফটি করেছেন। ২১.২৫ গড়ে করেছেন ১০২০ রান।

হাথুরুসিংহে আরো বলেন, সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, তাহলে যদি দলে কাউকে লাগে। তাহলে সবার মতোই সেও সুযোগ পাবে।

এনবিএস/ওডে/সি