ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মাশরাফির ৫ উইকেটে বিধ্বস্ত মোহামেডান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

মাশরাফির ৫ উইকেটে বিধ্বস্ত মোহামেডান

 মাশরাফির ৫ উইকেটে বিধ্বস্ত মোহামেডান

জাতীয় দলের বাইরে থাকা মাশরাফি মর্তুজা এখনও মাঠে নামলে পুরনো ছন্দ ফুটিয়ে তোলেন।  সবশেষ বিপিএলেও দলকে ফাইনালে তুলেছেন। এবার বুড়ো হাড়েও চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) ম্যাচে চমক দেখাচ্ছেন তিনি। মোহামেডানকে মাত্র ৮০ রানে বিধ্বস্ত করে ৫ উইকেট শিকার করেন মাশরাফি।

সোমবার (২৭ মার্চ) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনি নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৮.৪ ওভারে ১৭ তিনি নিয়েছেন ৫ উইকেট। একইসঙ্গে ৩ ওভার মেইডেনও পেয়েছেন।আগে ব্যাট করতে নেমে স্বল্প পুঁজির মোহামেডানের হয়ে বলার মতো ইনিংস খেলেছেন সৌম্য সরকার। বাঁ-হাতি এই ব্যাটার করেছেন ২৬ বল খেলে ৪১ রান। টানা রানখরার পর তিনি রানে ফিরলেও, মোহামেডানের আর কেউ আশানুরূপ ব্যাট করতে পারেননি। ফলে জয়ের জন্য রূপগঞ্জের প্রয়োজন মোটে ৮১ রান।

চলমান ডিপিএলে দারুণ ছন্দে রয়েছে মাশরাফির রূপগঞ্জ। টানা চার ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান ইন ব্লুজরা। অন্যদিকে লিগ টেবিলেও মোহামেডানের অবস্থা শোচনীয়। আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তারা কোনো জয়ের দেখা পায়নি। বৃষ্টিতে এক ম্যাচ ভেসে যাওয়ার পাশাপাশি হারের মুখ দেখেছে বাকি তিনটিতেই।

এনবিএস/ওডে/সি