এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৩ মে, ২০২২, ০৫:০৫ পিএম
ফিনল্যান্ড-সুইডেনকে রাশিয়ার হুমকি
জাতিসংঘে নিযুক্ত মস্কোর প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি জানায়, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে বা ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেন রাশিয়ার সম্ভাব্য টার্গেটে পরিণত হবে বলে হুঁঙ্কার দিয়েছে রাশিয়া।
অনলাইন প্রকাশনা আনহার্ডের সঙ্গে একটি ভিডিও সাক্ষাৎকারে দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ফিনল্যান্ড-সুইডেন জানে ন্যাটেতে যোগ দেওয়ার অর্থ হলো রাশিয়াকে অগ্রাসনের জন্য উস্কানি দেওয়া।
তিনি আরও বলেন, যদি সেই অঞ্চলগুলোতে ন্যাটোর বিচ্ছিন্নতা থাকে তবে এই অঞ্চলগুলো একটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে বা হামলার একটি সম্ভাব্য লক্ষ্যে পরিণত হবে। তারা বিগত দশ বছর ধরে আমাদের সঙ্গে ভালো প্রতিবেশী হিসেবে বাস করে আসছিল। যদি তারা হঠাৎ করে অবন্ধুসূলভ বøকের অংশ হওয়ার পথ বেছে নেয়, তবে এটি তাদের নিজস্ব ব্যাপার।