এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিজ রক্ষার লক্ষ্যে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আয়ারল্যান্ড।
প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব জায়গায় আক্রমণাত্মক ক্রিকেট খেলে আইরিশদেও উড়িয়ে দিয়েছে সাকিবসেনারা। দ্বিতীয় ম্যাচে সিরিজ জিততে আরো একবার জ¦লে উঠতে মরিয়া তাসকিন-হাসানরা। আগের ম্যাচের মতই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। তবে একাদশে নাসুমের পরির্বতে তরুণ লেগ স্পিনার রিশাদ সুযোগ পেতে পারে একাদশে।
অন্যদিকে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও টাইগারদের কাছে দিশেহারা আইরিশরা। চেষ্টা করেও সাকিবসেনাদেও কাছে উঠে দাঁড়াতে পারছেনা আয়ারল্যান্ড। তবে সিরিজ রক্ষা করতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আয়ারল্যান্ড।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, টম মায়েস, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট
এনবিএস/ওডে/সি