এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম
রাহুল গান্ধীর ঘটনায় নজর রাখছে যুক্তরাষ্ট্র
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিলের বিষয়টির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে রাহুলের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে গুজরাটের একটি আদালত তাকে ২ বছরের জেল দেয়। এরপর রাহুলের লোকসভার সদস্য পদ বাতিল করা হয়। ওই ঘটনার উত্তাপ ছড়িয়েছে ভারতীয় রাজনীতিতে।
মার্কিন সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, গোটা ঘটনার ওপর নজর রাখছেন তারা। তিনি আরও বলেছেন, দুই দেশ গণতান্ত্রিক মূল্যবোধ, বিশেষত মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে থাকে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করা জরুরি। তবে আলাদাভাবে এখনই কোন পদক্ষেপ করার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।
রাহুলের লোকসভার সদস্য পদ বাতিলের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি রোববার বলেন, তাদের পরিবার নিয়ে বারবার অপমানজনক মন্তব্য করা হয়েছে। রাহুলকে বারবার অপমান করা হয়েছে, তবু তাদের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি
এনবিএস/ওডে/সি